1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

‘ডাবল টাইমিং’ অভিযোগে এবার মুখ খুললেন অহনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

বিনোদন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে ৭ মাসের সম্পর্কে ছিলেন অভিনেতা শামীম হাসান সরকার। তাদের বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে ‘প্রাক্তনকে’ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে। 

যে কারণে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ উঠতেই শামীম জানান, প্রাক্তন বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন, তিনি সেই ব্যক্তি নন।

শুধু তাই নয়, শামীম দাবি করেন- অহনা প্রাক্তন বলতে যার কথা দাবি করছেন, তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়।

বিষয়টি নিয়ে বুধবার (৭ মে) দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শামীম হাসান সরকার। যেখানে তিনি বলেন, অহনার সঙ্গে হৃদয়ের প্রায় ৫ বছরের সম্পর্ক ছিল। যেখানে আমার সঙ্গে তার সম্পর্ক ছিল ৭ মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে।

এই অভিনেতা আরও বলেন, সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার প্রাক্তনকে ‘অমানুষ’, ‘জানো…র’ বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকেই সেই ভিডিওর কমেন্টবক্সে আমাকে মেনশন করছেন। তারা বলছেন, শামীমই ছিলেন অহনার প্রাক্তন। শুধু তাই নয়, যেই মেয়েটা (প্রিয়াঙ্কা) আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুললেন, সে নিজেও ৫ দিন আগে অহনার সেই সাক্ষাৎকার শেয়ার করে আমার দিকেই আঙুল তুলেছেন। তাই আমার মনে হয়েছে, সকলের জানা উচিত বিষয়টা।

শামীমের এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অহনা। যেখানে তিনি লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি (শামীম) যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’

কারও ব্যক্তিগত সমস্যায় অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া।

যেখানে তিনি দাবি করেছেন, শুটিংসেটে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন, এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন।

প্রিয়াঙ্কার সেই অভিযোগের পরই পাল্টা সংবাদ সম্মেলন করেন শামীম হাসান সরকার। যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগের জবাবে, শুটিংসেটের সিটিটিভি ফুটেজও চেক করে দেখতে বলেন অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com