
শেরপুর : শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহরের খরমপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা হয়।
শেরপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-জামালপুর জেলা জাতীয় পার্টির সমন্বয় কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান।
সভায় বক্তব্য দেন হারুন জিলানী সরকার, মানিক কর্মকার, ড. বেলাল, এস বাবলু, বাবুল মিয়া, আলফাজ উদ্দিন ও ছোর মাহমুদসহ দলের নেতারা।
বক্তারা উপজেলা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শেরপুর জেলা জাতীয় পার্টির বর্তমান আহ্বায়ক কমিটিকে নিষ্ক্রিয় আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে অযোগ্য নেতৃত্বের সমালোচনা করে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে দ্রুত নতুন জেলা কমিটি গঠনের আহ্বান জানান।
এ সময় জেলা, সদর উপজেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।