
ঝিনাইগাতী, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের রাংটিয়া জামতলী কলোনি এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে ৩৯ বিজিবির হলদিগ্রাম বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোমরা গ্রামের ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও কালো কাজির ছেলে মিস্টার আলী (৩৬)।
উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ আরও তিনজনকে পলাতক আসামি দেখিয়ে শনিবার দুপুরে ঝিনাইগাতী থানায় মামলা করেছে বিজিবি।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।