1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিষিদ্ধ করার দাবিতে আজও চলছে শাহবাগ ব্লকেড, সড়ক বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ১০ মে, ২০২৫

ঢাকা : আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার (১০ মে) সকালেও চলছে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি। এতে বন্ধ রয়েছে শাহবাগ এলাকার সড়ক। এছাড়া কাটাবন মোড়, মৎসভবন মোড়ে সড়ক বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে রাতেও অনেকে অবস্থান করেন শাহবাগে। সকালে নতুন করে আসতে শুরু করেছেন অন্যরা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহতদেরও উপস্থিত হতে দেখা গেছে।

এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, লীগ ধর, জেলে ভর; লীগ ধর, জেলে ভর; ব্যান ব্যান, আওয়ামী লীগ প্রভৃতি।

এদিকে কর্মসূচির দিকনির্দেশনা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ ভোর চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

বৃহস্পতিবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা। পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

একই দাবিতে আজ বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com