1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

  • আপডেট টাইম :: রবিবার, ১১ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উপত্যকায় মাসব্যাপী অবরোধের মধ্যে ইসরায়েল হামলা তীব্র করেছে। ফলে যুদ্ধবিধ্বস্ত এই উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরও ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

তথ্য অনুযায়ী, শনিবার (১০ মে) সন্ধ্যায় দেইর আল-বালাহ’র কেন্দ্রীয় গাজা উপত্যকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ওপর ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

সকালে গাজা শহরের সাবরা পাড়ায় হামলায় ত্লাইব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। পরিবারের সদস্য ওমর আবু আল-কাস এএফপি সংবাদ সংস্থাকে বলেন, তিন শিশু, তাদের মা এবং তার স্বামী তাঁবুতে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি দখলদার বিমান তাদের ওপর আচমকা বোমা ফেলে।

শিশুদের নানা বলে পরিচয় দেওয়া আবু আল-কাস বলেন, কোনো সতর্কতা ছাড়াই এ হামলা হয়েছে। নিহতরা কোনো অপরাধ না করেই প্রাণ হারালেন।

একই সঙ্গে, গাজা শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় ছয়জন নিহত এবং শেখ রাদওয়ান এলাকায় আরও একজন নিহত হয়েছেন। সেখানে ইসরায়েল জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলা চালায়।

দক্ষিণে ইসরায়েলি যুদ্ধজাহাজ রাফাহ’র উপকূলে ভারী গোলাবর্ষণ করে। এতে মোহাম্মদ সাঈদ আল-বারদাওয়িল নামে একজন নিহত হন। রাফাহ’র পশ্চিমে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে হামলায় আরও দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এ ছাড়া গাজার অন্যান্য এলাকায় বিমান হামলা হয়েছে। তবে সেখানে উদ্ধারকারীরা পৌঁছতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com