1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঈদের আগে তিন দিন এবং পরে তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে আওতার বাইরে থাকবে গরুবাহী ও জরুরি পণ্যবাহী যানবাহন।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গণমাধ্যমকে এ কথা বলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘ঈদের ছয় দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, গার্মেন্টস পণ্য, সার ও জ্বালানি বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করে পশুর হাট বসানো হবে এবং তা কঠোরভাবে মনিটরিং করা হবে।’

তিনি আরো বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মনিটরিং টিম কাজ করবে। তিনি বলেন, ‘চাঁদাবাজি বন্ধে সর্বাত্মক চেষ্টা করা হবে এবং মহাসড়কে পুলিশের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com