1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪ জেলায় বন্যার শঙ্কা, কৃষকের জন্য জরুরি নির্দেশনা

  • আপডেট টাইম :: সোমবার, ১২ মে, ২০২৫
বাংলার কাগজ ডেস্ক : চলতি মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এবার ঘূর্ণিঝড়ের মধ্যে সিলেট বিভাগে বন্যার আশঙ্কার কথা জানালেন বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া.কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন তিনি। এ সময় সিলেট বিভাগের অবশিষ্ট ফসল ২০ মের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।কৃষি আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ পলাশ জানান, সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সকল আবহাওয়া পূর্বাভাস মডেল। ফলে সিলেট বিভাগের হাওড় এলাকায় বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

আগামী ১৫ দিনের মধ্যে এসব এলাকা প্লাবিত হতে পারে বলে জানান তিনি। যদি কোন বিলে এখন পর্যন্ত ধান কাটা অবশিষ্ট থাকে তবে ২০ মে-এর মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।এর আগে গতকাল রবিবার এক তিনি জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। ২৪ থেকে ২৬ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com