1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

ঝিনাইদহে পড়া না পারায় ছাত্রকে বেধড়ক পেটালেন মাদ্রাসা শিক্ষক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় হেফজ বিভাগের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক আবু জাফরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ মে) ভোর রাতে এই ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম আবু শামস নাইম (১২)। সে উপজেলার বেলাট গ্রামের আহসান হাবিবের ছেলে।

বৃহস্পতিবার ভোররাতে মাদ্রাসার হেফজ ক্লাস চলাকালীন শিক্ষক আবু জাফর নাইমকে মুখস্থ পড়া বলতে বলেন। সে পড়া না পারায় শিক্ষক বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে নাইমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা।

খবর পেয়ে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাকারিয়া মাসুদ অভিযুক্ত শিক্ষক আবু জাফরকে আটক করে কালীগঞ্জ থানায় পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে আহত ছাত্রের খোঁজখবর নিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভুক্তভোগী পরিবার যদি মামলা করতে চায়, আমরা সব ধরনের সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com