1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ মে, ২০২৫

সাতক্ষীরা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা প্রপার চ্যানেল ব্যবহার করেই ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।

শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো) নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পুশইনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসীদের দেশে প্রবেশের ঝুঁকি রয়েছে। আমরা আশাবাদী, এসব অপতৎপরতা প্রতিহতে আমরা সফল হব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com