1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অসুস্থ বন্যহাতির দ্বিতীয় দফায় চিকিৎসা দিল বন ও প্রাণী সম্পদ বিভাগ

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ মে, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : প্রায় একমাস ধরে পায়ে ক্ষত নিয়ে অসুস্থ থাকার পর প্রায় দুই সপ্তাহ আগে প্রথম দফা অস্ত্রোপাচার করে কিছুটা সুস্থ হয়েছে বন্যহাতি। এবার দ্বিতীয় দফায় বন্যহাতির চিকিৎসা করেছে বন বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ।

রোববার (১৮ মে) দুপুরে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি পাহাড়ের বড়খোল এলাকার গহীন জঙ্গলে হাতিটির চিকিৎসা দেওয়া হয়। এর আগে গত ১ মে বৃহস্পতিবার বন্যহাতিটির পায়ের ক্ষতস্থানে অস্ত্রোপাচার করা হয়। ওই অস্ত্রোপাচারের পর প্রায় দুই সপ্তাহের ব্যবধানে হাতিটির পায়ের ক্ষতি প্রায় ৮০ শতাংশ সেড়ে উঠেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বন বিভাগ জানায়, একটি বন্যহাতি পায়ে গভীর কয়েকটি ক্ষত নিয়ে তিন পায়ে কাটাবাড়ি পাহাড়ে খুঁড়িয়ে চলছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের তত্ত¡াবধানে গত ১ লা মে প্রথম হাতির সুস্থতায় উদ্যোগ নেওয়া হয়। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি দল ও স্থানীয় প্রাণী সম্পদ কার্যালয়ের চিকিৎসকগণ যৌথ প্রচেষ্টায় হাতিটিকে অজ্ঞান করে চিকিৎসা শেষে পুনরায় জ্ঞান ফেরানো হয়। পরে হাতিটি পাহাড়ের গহীনে ফিরে যায়। রোববার দ্বিতীয় দফায় খোঁজ নিয়ে হাতির অবস্থান নির্ণয় করে পুনরায় অচেতন করে চিকিৎসা করা হয়। পরে আবারও চেতনা ফিরিয়ে বনে পাঠানো হয়।

এসময় গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, নালিতাবাড়ী প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হোসেন সাগর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা শাহীন কবির, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলীসহ অন্যান্যরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com