1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আবারও সেই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মে, ২০২৫

গাজীপুর : গাজীপুরের নাওজোড়ের কড্ডা এলাকায় ইন্টারন্যাশনাল ক্ল্যাসিক কম্পোজিট লিমিটেড (আইসিসি ইন্টারন্যাশনাল) নামের একটি কারখানার শতাধিক শ্রমিক আজও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে কেন তাদের এমনটা হচ্ছে তা নিশ্চিত করে বলতে পারেননি চিকিৎসক।

সোমবার (১৯ মে) সকালে কারখানায় যোগ দেওয়ার পর থেকেই শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।

অসুস্থ শ্রমিকদের স্থানীয় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগ শ্রমিকই পেটে প্রচণ্ড ব্যথা, বমি, মাথা ঘুরানো নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান হাসপাতালের চিকিৎসক।

অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কারখানার কাজে যোগ দেওয়ার পরপরই মাথা ঘুরায় এবং বমি বমি ভাব হয়। পরে কারখানার মেডিকেলে যাওয়ার সময় সিঁড়ি থেকে নামতেই কারখানার মধ্যে অনেকের বমি হয়। পরে তাকে কারখানার গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ড. সায়েম কবির জানান, ৮০ জনের মতো শ্রমিককে হাসপাতালের ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রোগী বমি, পেট ব্যাথা, মাথা ঘুরানো নিয়ে আসছে। কিছু ক্ষেত্রে শ্বাস কষ্ট নিয়েও আসছেন। রোগীরা সবাই সুস্থ আছেন। আমরা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যাচ্ছি। চিকিৎসা বলতে আমরা যদি বলি তাহলে তারা সাইকোলজিক্যালি একটু দুর্বল আছেন, এটাই আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তারা পানি পানের কারণে বললেও গরম থেকেও এমনটা হতে পারে। আমরা ধারণা অতিরিক্ত মানসিক চাপ থেকেও এমনটা হতে পারে।

উল্লেখ্য, গত ১৭ মে একই কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com