1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সালাহউদ্দিনের

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ মে, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ গ্রহণের ব্যবস্থা না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেটে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা দ্রুত না করা হলে ঢাকার চলমান আন্দোলন থেকে দেশে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।

এসময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সম্মান রক্ষা হবে কিনা তা নিয়ে বিএনপি সন্দিহান বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে উল্লেখ করে দেশে আওয়ামী লীগ আর কখনো রাজনীতি করতে পারবে কি না তা আদালত সিদ্ধান্ত নেবেন বলে জানান সালাহউদ্দিন।

তিনি বলেন, হাসিনার পতন নিষ্ঠুরভাবে হয়েছে, তাদের পরিণতি করুণ হবে তা ইতিহাস বলে দেয়। বাংলাদেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠিত না হয় তার সব পথ বন্ধ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা নির্বাচনের কথা বললে অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়, বর্তমান পরিস্থিতিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছের সভাপতিত্বে সিলেটের ৪ জেলা ও মহানগরসহ ৫টি ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতাহ সিদ্দিকি, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীসহ ৪ জেলার দায়িত্বশীল নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com