1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ইসরায়েলের ওপর চড়াও পশ্চিমের তিন শক্তিশালী দেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়, তবে তারা ব্যবস্থা নিতে পিছপা হবে না।

বিবৃতিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনের শামিল। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা। দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে।

তারা ইসরায়েলি নেতাদের সেই মন্তব্যেরও নিন্দা জানিয়েছে, যেখানে গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বলা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, ১৮ জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এ সম্মেলনের সভাপতিত্ব করবে।

এদিকে, সৌদি আরব গাজায় ইসরায়েলের স্থল অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে। সুইডেনও গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সমালোচনার জবাবে বলেন, পশ্চিমা নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে ৭ অক্টোবরের হামলার মতো আরও ঘটনা উসকে দেবে।

জিও নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com