1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, নিহত ২৭

  • আপডেট টাইম :: বুধবার, ২১ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার আবুঝামাদ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৭ জন মাওবাদী নিহত হয়েছেন। বুধবার (২১ মে) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

নিহতদের মধ্যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মাওবাদী) শীর্ষ নেতা বাসভ রাজুও রয়েছেন। এই সংঘর্ষে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এর একজন সদস্যও নিহত হয়েছেন, এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষের পর, বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, তারা মাওবাদীদের একটি শক্ত ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ছিল যে, আবুঝামাদের একটি নির্দিষ্ট এলাকায় একজন সিনিয়র মাওবাদী নেতা লুকিয়ে আছেন। এর ভিত্তিতে নারায়ণপুর, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁও জেলার ডিআরজি বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছিল।

শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজু। ছবি: সংগৃহীতশীর্ষ মাওবাদী নেতা বাসব রাজু। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই অভিযানকে সফল বলে উল্লেখ করেন এবং জানান যে, মাওবাদী নেতা বাসভ রাজুসহ ২৭ জন মাওবাদী নিহত হয়েছে। তিনি আরও বলেন, এটি ভারতের ইতিহাসে নকশালবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়ের গুরুত্বপূর্ণ অর্জন, কারণ এই প্রথমবার একজন শীর্ষ মাওবাদী নেতা, যিনি সাধারণ সম্পাদক পদমর্যাদার ছিলেন, তিনি নিহত হয়েছেন।

প্রশিক্ষনরত মাওবাদি বিদ্রোহীরা। ছবি: সংগৃহীতপ্রশিক্ষনরত মাওবাদি বিদ্রোহীরা। ছবি: সংগৃহীত

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই অভিযানের সাহসিকতার প্রশংসা করে এবং বলেন, ‘আমরা শুরু থেকেই তাদের আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছিলাম।’ গত এক মাসে এটি ছিল দ্বিতীয় বড় মাওবাদী বিরোধী অভিযান, যেখানে নিরাপত্তা বাহিনী সফলভাবে মাওবাদী দলের একটি বড় অংশকে আঘাত করেছে।

ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে কারেগুট্টালু পাহাড়ের কাছাকাছি একটি এলাকাতে, যেখানে গত মাসেও একটি বড় মাওবাদী বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। ২১ এপ্রিল শুরু হওয়া ওই অভিযানেও ৩১ জন মাওবাদী নিহত হয়েছিল, এবং নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও ছিল। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com