1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

গাজায় করুণ পরিণতি, ক্ষুধায় মারা যাচ্ছে শিশুরা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : গাজার ধ্বংসস্তূপের নিচে শুধু ভবন নয়, চাপা পড়ে যাচ্ছে মানবতা, হারিয়ে যাচ্ছে শিশুরা। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় খান ইউনুসে এক চিকিৎসক ড. আলা আল-নাজ্জারের ১০ সন্তানের মধ্যে ৯ জনই নিহত হয়েছেন। একই সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় চার বছর বয়সী শিশু মোহাম্মদ ইয়াসিনের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজায় এখন ৭০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পর্যাপ্ত খাবার না থাকায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল।

জাতিসংঘ মহাসচিব অভিযোগ করেছেন, ইসরায়েল গাজায় মানবিক সহায়তার প্রবেশে এখনও বাধা দিচ্ছে। বুধবার থেকে এখন পর্যন্ত মাত্র ১০০টি সহায়তা ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা দুই লাখ মানুষের প্রয়োজনের তুলনায় নগণ্য।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৫৩ হাজার ৯০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজায় এখন কার্যত শিশুদের জন্য ‘মৃত্যুর ফাঁদ’ তৈরি হয়েছে। খাবার, চিকিৎসা, নিরাপত্তা—কোনোটিই নেই। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’ জানিয়েছে, এমন নিষ্ঠুর মানবিক অবস্থা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন।

একজন ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, ড. আলা আল-নাজ্জারের পরিবারের ওপর হামলার ঘটনাটি তারা “পর্যালোচনা” করছে। তবে গাজা থেকে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শিশু হত্যা যেন ইসরায়েলি বাহিনীর একটি “নতুন অভ্যাসে” পরিণত হয়েছে।

বিশ্ব সম্প্রদায়ের অনেকেই এই অবস্থায় নীরব দর্শকের ভূমিকা পালন করায় সমালোচিত হচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ নারী ও শিশু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com