1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

আসামে ৫০ জন বাংলাদেশি আটকের দাবি

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে অন্তত ৫০ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটকের দাবি করেছে আসাম রাজ্য পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুয়াহাটি, গোলাঘাট, ধুবড়ি, বরপেটা এবং কাছাড়সহ একাধিক জেলায় অভিযান চালিয়ে এসব সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতদের বর্তমানে রাজধানী দিসপুর সংলগ্ন রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে এবং তাদের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। তবে আটককৃতদের পরিবার দাবি করেছে যে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। তবে যাচাই না হওয়া পর্যন্ত তাদের আটকে রাখা হবে। এই অভিযানটি কেন্দ্রীয় সরকারের নির্দেশে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের শনাক্ত ও অপসারণ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৪ মে) আসামের মরিগাঁও জেলায় আলাদা অভিযানে আরও ৯ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের সবাইকে ফরেনার্স ট্রাইব্যুনাল আগে থেকেই বিদেশি নাগরিক ঘোষণা করেছিল। এরা এতদিন গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলো বলে দাবি করা হয়েছে।

ভারতে অনুপ্রবেশের অভিযোগে আসামে বাংলাদেশি গ্রেপ্তারভারতে অনুপ্রবেশের অভিযোগে আসামে বাংলাদেশি গ্রেপ্তার
একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঘোষিত বিদেশিদের যাচাই-বাছাই শেষে গোয়ালপাড়ার ডিটেনশন সেন্টারে পাঠানো হবে, যেটি এখন ‘ট্রানজিট ক্যাম্প’ নামে পরিচিত। পুরো প্রক্রিয়া চলমান রয়েছে।’ তবে এই পুরো অভিযান নিয়ে এখন পর্যন্ত আসাম পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহলে। তথ্যসূত্র: এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com