1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে আরও ৮১ ফিলিস্তিনি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় গাজা উপত্যকায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জন।

মঙ্গলবার (২৭ মে) অঞ্চলটির চিকিৎসাসূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার “সবাই কষ্ট পাচ্ছে” কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং আক্রমণ তীব্র করছে ইসরায়েল। পাশাপাশি সাহায্যও বন্ধ করে দিচ্ছে তারা।

এদিকে ২০ বছর বয়সী আহমেদ জালাইতা নামে এক ফিলিস্তিনি মঙ্গলবার সকালে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আল-আরব পাড়ায় অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে মারা গেছেন।

ফিলিস্তিনের দুইপ্রান্তেই এমন অভিযানে দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ ফিলিস্তিনিদের জীবন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে। তবে হামাসকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত তারা থামবেন না বলে জানিয়েছেন নেতানিয়াহু।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় প্রায় ৫৪ হাজার নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন ফিলিস্তিনি। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com