1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্টসহ নিহত ১৬

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানজুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর ডনের।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ১২ সন্ত্রাসী। সেইসঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলিবিনিময়ে লেফটেন্যান্টসহ চার সেনা শহীদ হয়েছেন।

আইএসপিআর বলছে, বৃহস্পতিবার রাতে নর্থ ওয়াজিরিস্তান এবং ছিত্রাল জেলায় অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়। নর্থ ওয়াজিরিস্তানের শাওয়ালে একটি তল্লাশি চৌকিতে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। আমাদের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে এই হামলা প্রতিহত করেছে। এতে গোলাগুলিতে সাত সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইলসহ চারজন সেনা নিহত হয়েছে।

এ ছাড়া ছিত্রাল জেলায় নিরাপত্তা বাহিনী একজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এর আগে বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com