1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতের ভূমিধসে ৩ সেনা নিহত, নিখোঁজ ৬

  • আপডেট টাইম :: সোমবার, ২ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বৃষ্টিপাতের ফলে ভারতের সিকিমে সেনাবাহিনীর একটি সামরিক শিবিরে ভূমিধসে ৩ সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার (১ জুন) এ ঘটনার পর কর্তৃপক্ষ তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে।

ভারতের ইস্টার্ন কমান্ডের সিপিআরও উইং কমান্ডার হিমাংশু তিওয়ারি এক বিবৃতিতে বলেন, ‘সন্ধ্যা ৭টায় সামরিক ক্যাম্পে এক ভয়াবহ ভূমিধস আঘাত হানে। উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছে।’

নিহত তিন জন হলেন হাবলদার লক্ষবিন্দর সিং, ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখা। নিখোঁজ ৬ জন ছাড়াও চারজনকে সামান্য আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হিমাংশু তিওয়ারি বলেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নিখোঁজ ৬ জনকে খুঁজে বের করার জন্য উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুসারে, ভারতীয় সেনাবাহিনী নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com