1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পাকিস্তানে বাসায় ঢুকে টিকটকার তরুণীকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে বাসার ভেতরে ঢুকে সানা ইউসুফ নামে ১৭ বছর বয়সি এক টিকটকারকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ইসলামাবাদের সুম্বল থানার আওতাধীন জি-১৩ সেক্টর এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত এক হামলাকারী সানার বাসার ভেতরে ঢুকে কাছ থেকে গুলি চালায়। গুলি করার পর হামলাকারী দ্রুত পালিয়ে যায়।

খাইবার পাখতুনখাওয়ার চিত্রাল শহরের মেয়ে সানা একজন জনপ্রিয় টিকটক তারকা ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ সূত্রে আরো জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তি হয়তো ঘটনার সময় ভিকটিমের বাসায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, ‘সন্দেহভাজন ব্যক্তি বাসায় ঢুকে একাধিক গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com