1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

আইপিএলের শিরোপা উৎসবে পদদলন, নিহত ১১

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : আইপিএল জয়ের ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর বিজয় উদযাপন পরিণত হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। বুধবার (০৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত আরসিবি দলের সম্মাননা অনুষ্ঠানের জন্য এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে বিশাল জনতা জমায়েত হওয়ার পর এই বিশৃঙ্খলা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উৎসব দেখতে আসা অনেকে পদদলিত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ আহত এবং অজ্ঞান ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করছে।

এই বিশাল তরুণ ভিড়কে আমরা দমন করতে লাঠিচার্জ করতে পারতাম না। ভিড় নিয়ন্ত্রণের জন্য ৫,০০০ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তা যথেষ্ট ছিল না। আমি এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী।

তিনি আরও জানান, নিরাপত্তার কারণে সরকার ভিধানা সৌধা থেকে স্টেডিয়াম পর্যন্ত বিজয় মিছিল বাতিল করেছিল। কিন্তু তারপরও জনস্রোত থামানো যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, মেট্রো স্টেশন থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে আসছেন, কেউ সিঁড়িতে দাঁড়িয়ে, কেউ গাছে উঠে আরসিবি খেলোয়াড়দের এক ঝলক দেখার চেষ্টা করছেন।

পুলিশ জানিয়েছে, তারা মঙ্গলবার রাত থেকে উৎসবরত জনতাকে নিয়ন্ত্রণ করছে। সংবাদ সংস্থা আইএএনএস-এর খবরে বলা হয়েছে, রাতভর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যস্ত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com