1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

উদ্বোধনের আগেই ভেঙে যাওয়া সেই যুদ্ধজাহাজ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : অপারেশন শুরুর আগেই বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ে একটি যুদ্ধজাহাজ। উদ্বোধনের সব আয়োজন সম্পন্ন হওয়ার পর এটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে করে উদ্বোধন চলাকালে জাহাজের নিচের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পর এটিকে পুনরুদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৬ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, মে মাসে প্রথম উদ্বোধনী প্রচেষ্টায় ব্যর্থ হয়ে ক্ষতিগ্রস্ত একটি যুদ্ধজাহাজ পুনরুদ্ধার করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের চংজিন শহরের বন্দরে নোঙর করা হয়েছে। জুনের শুরুতে জাহাজটির ভারসাম্য পুনরুদ্ধারের পর বৃহস্পতিবার এটি বন্দরে নোঙর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সময় পরিবহন ক্র্যাডল অকালে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাহাজটির হাল ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে জাহাজটির পাশাপাশি উৎক্ষেপণ ব্যর্থ হয়, ফলে জাহাজটি আংশিকভাবে উল্টে যায়। কিম এই ঘটনাকে ‘চরম অসতর্কতার কারণে সংঘটিত অপরাধমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেন। কেসিএনএ জানায়, দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে চারজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছে।

কেসিএনএ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে রাজিন ডকইয়ার্ডে জাহাজটির হাল পরীক্ষা করে পরবর্তী পর্যায়ের মেরামত কাজ শুরু হবে। এই মাসের শেষে ক্ষমতাসীন দলের বৈঠকের আগেই জাহাজটির পূর্ণ পুনরুদ্ধার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সিনিয়র কর্মকর্তা জো চুন রিয়ং বলেছেন, ‘ডেস্ট্রয়ারটির নিখুঁত পুনরুদ্ধার কিম জং উনের নির্ধারিত সময়সীমার মধ্যে অবশ্যই সম্পন্ন হবে।’

পিয়ংইয়ং দাবি করেছে, চোয়ে হিয়ন ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি আগামী বছরের শুরুতে কার্যক্রম শুরু করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com