1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাটোরে মাটি পরিবহনে ব্যবহৃত ৪০টি ট্রাক্টর জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নাটোর : নাটোরে ফসলি জমির মাটি পরিবহনের সময় ৪০টি ট্রাক্টর জব্দ করেছে সেনাবাহিনী। বুধবার (১১ জুন) নাটোর সদরের বাকশোর এলাকায় প্রায় ৪০বিঘা জমিতে পুকুর খননের মাটি পরিবহনের সময় ট্রাক্টরগুলো জব্দ করা হয় বলে জানিয়েছেন নাটোর সদরের ট্রাফিক সার্জেন্ট মো. উমর ফারুক।

নাটোর সেনা ক্যাম্পের বরাতে ট্রাফিক সার্জেন্ট ফারুক বলেন, বাকশোর ঘাট এলাকায় ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। খনন করা মাটি ট্রাক্টরে করে আঞ্চলিক সড়ক এবং মহাসড়ক ব্যবহার করে ইটভাটায় সরবরাহ করছিল তারা। এতে কৃষিকাজের জন্য ব্যবহৃত ট্রাক্টর ব্যবহার করে অবৈধভাবে পুকুর খননের মাটি পরিবহনের অভিযোগে ট্রাক্টরগুলো জব্দ করে সেনাবাহিনী। পরে সেনাবাহিনী জব্দকৃত টাক্টরগুলো পুলিশ লাইনে এনে ট্রাফিক বিভাগের কাছে হস্তান্তর করে।

ফারুক আরও বলেন, এই ট্রাক্টরগুলো সড়ক-মহাসড়কে চলাচলের অনুমতি নেই। এজন্য সড়ক পরিবহন আইনে প্রত্যেক ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত বলেন, জেলা প্রশাসন থেকে কাউকেই ফসলী জমিতে পুকুর খননের কোনো অনুমতি দেওয়া হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com