1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

নীলফামারীতে ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ৩

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

নীলফামারী : নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. সিহাব হোসেন (১৯) এবং মো. সোয়াদ (৬)। তারা নীলফামারী জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর সন্তান।

এ ঘটনায় তাদের মা ও আরও তিনজন আহত হয়েছেন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা একটি মালবাহী ডাম্প ট্রাক তাদের বহনকারী যানবাহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে এ সময় নিহতদের স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন এবং মরদেহ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেন। পরে তারা নিজ দায়িত্বে মরদেহ দাফনের জন্য নিয়ে যান। পরবর্তীতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর রাতে এ দুর্ঘটনা ঘটেছে। এখনো ঘাতক ট্রাক বা চালককে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com