1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

আদালতে আসা স্বামী-সতীনকে জুতাপেটা, প্রথম স্ত্রীর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

শেরপুর : শেরপুর আদালত চত্বরে প্রকাশ্যে স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে জুতাপেটা করার ঘটনায় প্রথম স্ত্রীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৩ এপ্রিল) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা আমলী আদালতে প্রথম স্ত্রী আকলিমার দায়ের করা যৌতুক আইনের মামলায় স্বামী উজ্জল মিয়া হাজিরা দিয়ে বের হন। এরপরপরই শ্রীবরদী আমলী আদালতের সামনে থাকা স্বামী উজ্জল মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নাকে সামনে পেয়ে প্রথম স্ত্রী আকলিমা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং জুতাপেটা ও মারধর করেন। এতে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম স্ত্রীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। সংক্ষিপ্ত শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাসান ভুইয়া প্রথম স্ত্রী আকলিমা আক্তারকে দণ্ডবিধির ২২৩ ধারায় ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আকলিমা নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নোয়াগাঁও গ্রামের আরজ আলীর কন্যা। এ ঘটনায় আদালত এলাকায় উপস্থিত লোকজনের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com