1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

ইরানে হামলার পর অজানা স্থানে চলে গেছেন নেতানিয়াহু: রিপোর্ট

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজানা স্থানে, সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিব্রু সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ খবর জানিয়েছে।

ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশেপাশে এবং অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। এরপর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় নেতানিয়াহুর অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো।

ইরনার প্রতিবেদন অনুসারে, চ্যানেল ১২ নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, দুটি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরকে প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

প্রসঙ্গত, ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা হামলায় নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com