1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বড় আকারের হামলার পর ইসরায়েল বিশ্বজুড়ে তার দূতাবাস বন্ধ করে দিচ্ছে। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত নাগরিকদের সতর্ক থাকার এবং জনসাধারণের স্থানে ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে। শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল কনস্যুলার পরিষেবা প্রদান করবে না এবং শত্রুতাপূর্ণ কার্যকলাপের মুখোমুখি হলে নাগরিকদের স্থানীয় নিরাপত্তা পরিষেবার সাথে সহযোগিতা করার আহ্বান জানানো যাচ্ছে।

দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে তার কোনো সময়সীমা দেওয়া হয়নি।

শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলার সময় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, জার্মানি ইহুদি ও ইসরায়েলি স্থানগুলোর সুরক্ষা জোরদার করছে।

রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্টকহোমের গ্রেট সিনাগগের বাইরে দৃশ্যমান নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভবনের কাছে একটি পুলিশ ভ্যান এবং গাড়ি পার্ক করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com