1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

৭০ বছর ‘লিভ-ইন’, অবশেষে বিয়ে করলেন ৯৫ বছরের বর ৯০ বছরের কনে

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ৭০ বছর ‘লিভ-ইন’ করে জীবনের শেষ প্রান্তে এসে বিয়ে করলেন ৯৫ বছর বয়সী বর ও ৯০ বছর বয়সী কনে। দুজনেই দীর্ঘ সাত দশক ধরে একসঙ্গে থাকলেও আনুষ্ঠানিকভাবে কখনো বিয়ে করেননি। তাদের রয়েছে আট সন্তান। অনেক সন্তানই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি অনেক নাতি-নাতনিরও বিয়ে হয়ে গেছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অবশেষে পূর্ণতা পেল দীর্ঘ দিনের ভালবাসা। ঢাক ঢোল পিটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী। তাদের বিয়ে এখন স্যোশাল মিডয়ায় ভাইরাল।

জানা যায়,তারা দুজনেই লিভ ইন করেছে ৭০ বছর। এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তারা। অবশেষে শেষ জীবনে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে আপত্তি করেননি তাদের ছেলে মেয়ে, নাতি-নাতনিরাও।

সম্প্রতি বর-কনের ইচ্ছায়, পরিবার আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। আনানো হয় ডিজে, সাজানো হয় পুরো বাড়ি। গায়ে হলুদ থেকে শুরু করে সাতপাকে বাঁধা— সব অনুষ্ঠানই পালন করা হয় ঘটা করে। গোটা গ্রাম এই বিয়েতে অংশ নেয়।

নবদম্পতির এক ছেলে কান্তিলাল খারারি বলেন, ‘বাবা-মা বিয়ের কথা বলার পর আমরা কেউই আপত্তি করিনি। ওদের আনন্দেই আমাদের আনন্দ। গ্রামের সবাই উপস্থিত ছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com