1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলের বিমান হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জুন, ২০২৫

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহরের কান বন্দরে জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর ওই অঞ্চল থেকে বড় ধরনের আগুণের কুণ্ডলি এবং কালো ধোয়া উড়তে দেখা গেছে। খবর আল জাজিরা

ওই বন্দরটি ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত। যেটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর ইসরায়েল একাধিক হামলা চালিয়েছে।

যদি এই হামলাগুলো নিশ্চিত হয়, তবে এটি দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করবে। ফলে বিশ্বব্যাপী জ্বালানির মূল্য হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইরানি কর্মকর্তারা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, দেশের জ্বালানি খাতে হামলা হলে তারা সমানভাবে পাল্টা জবাব দেবেন। যদিও ইসরায়েল বড় ধরনের জ্বালানি উৎপাদনকারী নয়, তবে সেখানে তেল ও গ্যাস ক্ষেত্র রয়েছে, যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

তেহরান আরও জানিয়েছে, তারা ইসরায়েলের অন্যান্য অর্থনৈতিক সম্পদের প্রতিও পাল্টা ব্যবস্থা নিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com