1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জুন, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেদারনাথ মন্দির থেকে উত্তরাখণ্ডের গুপ্তকাশিতে যাওয়ার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাইলটও ছিলেন। ১০ মিনিটের যাত্রার সময় হেলিকপ্টারটি গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

সামাজিকমাধ্যমে ভেঙে পড়া কপ্টারের কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কপ্টারের পিছন দিকের লেজের অংশ ভেঙে নীচের দিকে বেঁকে রয়েছে। মাথায় ঘুরছে ব্লেড।
উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ উন্নয়ন কর্তৃপক্ষ (ইউসিএডিএ) কপ্টার দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে।তাতে বলা হয়েছে, রবিবার ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাওয়ার পথে একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে ভেঙে পড়েছে। এতে সাতজন আরোহী ছিলেন। এদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী (পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু) এবং একজন পাইলট। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন। কেদারনাথ থেকে গুপ্তকাশীর মধ্যে যাত্রী পরিবহণের অন্যতম মাধ্যম হেলিকপ্টার।

কেদারের পুণ্যার্থীরা অনেকেই কপ্টার ব্যবহার করেন। রবিবারের কপ্টারটিও কেদার থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্তকাশী ফিরছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই রুটে সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। ছিল ঘন কুয়াশা। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com