1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

পদ্মার দুই ইলিশ ২০ হাজার টাকায় কিনলেন প্রবাসী

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জুন, ২০২৫

রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়া ৪ কেজি ২০০ গ্রাম ওজনের দুটি ইলিশ ২০ হাজার ১৬০ টাকায় বিক্রি করা হয়েছে। সোমবার (১৬ জুন) ভোর ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় জেলে করিম হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, ভোর ৪টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে কলাবাগান নামক এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন জেলে করিম হলদার ও তার দুই সঙ্গী। পরে জাল উঠিয়ে দেখতে পান তাদের জালে ধরা পড়েছে বড় আকারের দুটি ইলিশ মাছ। সঙ্গে সঙ্গে মাছ দুটি নৌকায় তোলেন তারা। পরে মাছ দুটি বিক্রির জন্য সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। সেখানে চার কেজি ২০০ গ্রাম ওজন মেপে স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখের কাছে ১৯ হাজার ৭৪০ টাকায় ইলিশ দুটি বিক্রি করেন ওই জেলে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাজাহান শেখ বলেন, জেলে করিম হালদার বড় দুটি ইলিশ মাছ বিক্রির জন্য ৫ নম্বর ফেরিঘাটে নিয়ে আসেন। তখন সরাসরি তার কাছ থেকে আমি ৪ হাজার ৭০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৭৪০ টাকা দিয়ে কিনে নিই। পরে মাছটি বিক্রির জন্য ফেসবুকে পোস্ট করা হলে লন্ডন থেকে এক প্রবাসী ৪ হাজার ৮০০ টাকা কেজি দরে ২০ হাজার ১৬০ টাকায় কিনে নেন। প্রবাসী মাছ দুটি খুলনায় তার গ্রামের বাড়িতে পাঠাবেন। আমরা মাছ পাঠিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, পদ্মার ইলিশের চাহিদা বেশি। আর সচরাচর বড় সাইজের রাজা ইলিশ এখন পাওয়া যায় না। তাই দাম বেশি হলেও মাছটি আমি কিনে নিই।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে প্রতিনিয়তই বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়লেও ইলিশের অনেকটা আকাল ছিল।পদ্মায় সপ্তাহ খানেক ধরে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। এটা আমাদের জন্য সুসংবাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com