1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

এন এ জাকির, বান্দরবান : বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে চাই সা হ্লা মার্মা (৩৬) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে। সোমবার (১৫ জুন) রাতে সদর উপজেলার কুহালং ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চাই সা হ্লা সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার। কুহালং ইউনিয়নের বাকীছড়া মাঝের পাড়া এলাকায় তার বাসা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল সন্ত্রাসী ওয়ার্ড মেম্বার চাই সা হ্লাকে বাড়ি থেকে ডেকে বের করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আহত অবস্থায় তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সে মারা যায়।
নিহতের সাথে থাকা স্থানীয় বাসিন্দা মং প্রু বলেন, চট্টগ্রাম পৌছানোর একটু আগে চাই সা হ্লা মারা গেছে। চট্টগ্রাম মেডিকেলে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনা সদস্যরা সে এলাকায় টহল জোরদার করেছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কুহালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার চাই সা হ্লা মার্মাকে গুলিবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তার তাকে চট্টগ্রামে রেফার করে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com