1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

কুয়াকাটায় আবাসিক হোটেলের ৬ তলা থেকে পড়ে চায়না নাগরিক নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল সিকদার রিসোর্ট এন্ড ভিলায় এক চায়না নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় ওই রিসোর্টের একটি ছয়তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে। ওই বিদেশী নাগরিক বরগুনার তালতলীর কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
লি. চ্যাং (৩২) নামের ওই চায়না নাগরিক সিকদার রিসোর্টের ১০১১নং ভিলায় গত বছরের নভেম্বর থেকে অবস্থান করছিলেন বলে রিসোর্টের ম্যানেজার ফয়সাল আহম্মেদ জানিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ জানায়, সোমবার বিকেলের কোন একসময় লি. চ্যাং ওই রিসোর্টের ছয়তলা ভবনের দিকে যান। এরপর ৫টা ৩৫ মিনিটের দিকে ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার শব্দে রিসোর্টের রিসিভশনের কর্মীরা দৌঁড়ে এসে তার নিথর দেহ দেখতে পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ ও মহিপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনা স্থলে ছুটে যান। রাতের দিকে লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা জানায় পুলিশ।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান চায়না নাগরিকের অস্বাভাবিক মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, চায়না নাগরিক লি. চ্যাং আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে আরো গভীরভাবে তদন্ত ছাড়া এ মুহুর্তে আর কিছু বলা সম্ভব নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com