1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

  • আপডেট টাইম :: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

ঢাকা : ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) শুরু হচ্ছে আজ বুধবার (১ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। এবারের মেলায় বাংলাদেশসহ ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৮৩টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে।

এবার মেলায় আগত দেশি-বিদেশি অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের জন্য সুযোগ সুবিধা অন্যান্যবারের তুলনায় বাড়ানো হয়েছে। মেলা উপলক্ষে শেরে বাংলা নগরের ৩২ একর জায়গা নতুর রূপে সাজানো হয়েছে। মেলার প্রধান গেইট সাজানো হয়েছে জাতীয় স্মৃতি সৌধের আদলে, সাথে থাকছে পদ্মা সেতুর মডেল। খোলা-মেলা পরিসরে গতবছরের তুলনোয় এবার স্টলের সংখ্যাও কমানো হয়েছে। গত বছর মোট ৬৩০টি ছোট-বড় স্টলের পরিবর্তে এবার করা রয়েছে ৪৮৩টি।

মেলায় স্টলের মধ্যে রয়েছে- বিভিন্ন ক্যাটাগরির প্যাভেলিয়ন ১১২টি, মিনি প্যাভেলিয়ন ১২৮টি এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল ২৪৩টি। এ বছর মোট ২১টি দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। টিকেটের ২৫ ভাগ অনলাইনে পাওয়া যাবে। এছাড়া এবার খাবার দোকানগুলোতে খাবার মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। যানবাহন পার্কিসহ মেলায় সকল সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com