1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ইসরায়েলে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : টানা সপ্তম দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, ইরান আবারও নতুন করে ইসরায়েলের ওপর সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ খবরে বলা হয়েছে, তেল আবিব ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে।

টাইমস অব ইসরায়েল লিখেছে, ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, তাদের বিরশেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রামাত গান এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি প্রকাশ পেয়েছে। শুধু সোরোকা হাসপাতাল নয়, ইসরায়েলের আরও অনেক জায়গায় হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে সর্বশেষ জানিয়েছে, ইরানের এই হামলায় ইসরায়েলে অন্তত ৩০ জন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com