1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

নাসিমের মৃত্যুতে জাতিসংঘের শোক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়।

সোমবার (১৫ জুন) রাতে ঢাকায় অবস্থিত সংস্থাটির কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পাঠানো চিঠিতে এ শোক জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

বাংলাদেশে কর্মরত জাতিসংঘ পরিবারের পক্ষ থেকে জানানো শোকবার্তায় মিয়া সেপ্পো বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় দেশের উন্নয়নে মোহাম্মদ নাসিমের ভূমিকা জাতি মনে রাখবে।

দলীয় সাধারণ সম্পাদকের মাধ্যমে মোহাম্মদ নাসিমের পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও শোক জানান জাতিসংঘ পরিবার।

মোহাম্মদ নাসিম গত শনিবার (১৩ জুন) রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে তিনি। সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের কাজীপুরের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

সর্বশেষ তিনি সরকারের খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র ছিলেন মোহাম্মদ নাসিম।

২০১৪ সালের নির্বাচনের পর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬-২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় ডাক ও টেলিযোগাযোগ, গৃহায়ণ ও গণপূর্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com