1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ট্রাম্প জানিয়েছেন, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছি। সব বিমান ইরানের আকাশসীমার বাইরে ফিরে গেছে।”

ট্রাম্প আরও বলেন, ফোরদো স্থাপনাটিতে একটি পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে এবং সব বিমান নিরাপদে ফিরে এসেছে।মার্কিন সেনাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “বিশ্বের আর কোনো বাহিনী এমনটা করতে সক্ষম নয়। এখন শান্তির সময়।”

ট্রাম্প একটি ওপেন সোর্স গোয়েন্দা তথ্যভিত্তিক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টও শেয়ার করেছেন, যেখানে দাবি করা হয়েছে, “শক্তভাবে সুরক্ষিত ফোরদো স্থাপনাটি নাই হয়ে গেছে।”

হোয়াইট হাউস গত বৃহস্পতিবার জানিয়েছিল, ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না, সে বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন দুই সপ্তাহের মধ্যে। তার আগেই ট্রাম্পের এ হামলার দাবি সামনে এলো।

গত ১৩ জুন ইরানে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর নয় দিন পর যুক্তরাষ্ট্রের এই হামলার খবর এলো।

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দ্বন্দ্ব দীর্ঘদিনের। তেহরান বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইসরায়েলের অভিযোগ, ইরান গোপনে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে।

এই ইস্যুতে ২০১৫ সালে স্বাক্ষর হয় ঐতিহাসিক পরমাণু চুক্তি। তেহরান চুক্তির শর্ত অনুযায়ী কর্মসূচি সীমিত করলে তাদের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। সম্প্রতি নতুন চুক্তির বিষয়ে আলোচনা চলছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com