1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীন শিক্ষার্থীদের কোরআন উপহার দিল জবি ছাত্রশিবির

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জুন, ২০২৫

জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। এসময় ৫০০ শিক্ষার্থীর হাতে কোরআন বিতরণ করা হয়।

রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‎সংগঠনটি জানায়, নবীন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আগমন উপলক্ষে দিনব্যাপী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কোরআন উপহার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের ছাত্রশিবিরের ডেস্ক থেকে বিনামূল্যে কোরাআন সংগ্রহ করতে পারবেন। দিনব্যাপী এ কার্যক্রমটি পরিচালিত হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে যে কেউ এই উপহার গ্রহণ করতে পারবেন।

‎এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ আহম্মেদ বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক ও মানোন্নয়নই আমাদের কাজের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নৈতিকতা বোধসম্পন্ন মানুষ হতে পারে, তারই ধারাবাহিকতায় আজ বিশ্ববিদ্যালয়ে আসা নবীন শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ ও কলম উপহার দেওয়ার কর্মসূচি নিয়েছি। নবীন শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের আগের শিক্ষাথীদের মধ্যে কোরআন দেওয়ার কর্মসূচিতে যারা রেজিস্ট্রেশন করেছিল তাদেরও দেওয়া হবে।

তিনি আরও বলেন, দিনব্যাপী এ কর্মসূচিতে ১০০০ শিক্ষার্থীকে উপহার দেওয়ার পরিকল্পনা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com