1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

আলজেরিয়ায় স্টেডিয়ামে মর্মান্তিক দুর্ঘটনা: উদযাপনের ভিড়ে নিহত ৩, আহত ৭০

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : আনন্দঘন মুহূর্ত এক লহমায় পরিণত হলো শোকে। আলজেরিয়ার রাজধানীতে প্রিয় দলের শিরোপা উদযাপন করতে গিয়ে স্টেডিয়ামের গ্যালারির অংশ ধসে পড়ায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২২ জুন) রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে আলজেরিয়ার জনপ্রিয় ক্লাব এমসি আলজার-এর টানা দ্বিতীয় লিগ শিরোপা জয় উদযাপনের সময়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্টেডিয়ামের উপরের দিকের স্ট্যান্ড বা গ্যালারির সুরক্ষা বেষ্টনী হঠাৎ ভেঙে পড়লে দর্শকরা নিচে পড়ে যান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, বেনি মেসুস বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩৮ জন আহত অবস্থায় ভর্তি হয়েছেন এবং সেখানেই ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, বেন আকনুন হাসপাতালে ২৭ জন ও বাব এল ওয়েদ হাসপাতালে ১৬ জন আহত ভর্তি রয়েছেন।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এমসি আলজার ক্লাব ইনস্টাগ্রামে এক বিবৃতিতে নিহত একজনের পরিচয় নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের সমর্থক ইউনেস আমগুজ্জি গ্যালারি থেকে পড়ে মারা গেছেন।’ তবে বাকি দুই নিহতের বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, এবারের মৌসুমে টানা দ্বিতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে এমসি আলজার। ম্যাচ শেষে হাজারো সমর্থক স্টেডিয়ামে উদযাপনে অংশ নেন। সেই উদযাপনই শেষ পর্যন্ত এক হৃদয়বিদারক দুর্ঘটনায় রূপ নেয়, যা পুরো দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com