1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

গাজায় বোমা বিস্ফোরণে ৭ ইসরাইলি সেনা নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজায় সংঘর্ষে সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সেনার নাম ও পরিচায় প্রকাশ করেছে ইসরাইলের সেনাবাহিনী। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সপ্তম সেনার নাম গোপন রাখা হয়েছে। নিহত সেনার পরিবারকে তার মৃত্যুর খবর জানানোর পর নাম প্রকাশ করা হবে।

ইসরাইলের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গাজায় সাতজন নিহত হন। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।

মঙ্গলবার রাতে গাজায় আরেকটি হামলায় একই ইউনিটের আরো এক সেনা গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য গাজা থেকে ইসরাইলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

টাইমস অব ইসরাইল জানায়, আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে ইসরাইলি সেনাদের গাড়িতে বোমা রেখে দিয়েছিলেন এক ফিলিস্তিনি।

বোমাটি বিস্ফোরিত হলে গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনে ভেতরে থাকা সেনারা মারা যায়।

এদিকে, দক্ষিণ গাজায় একটি পৃথক ঘটনায়, ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সেনা যুদ্ধে গুরুতর আহত হয়েছে।

আরএ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com