1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পরীক্ষার হলের পাশে বিস্ফোরণ, পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক) উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এক ভয়াবহ দুর্ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ২৯ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮০ জন। রাজধানী বাঙ্গুইয়ের একটি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতালের পরিচালক আবেল আসায়ে।

বুধবার (২৫ জুন) উচ্চ মাধ্যমিক সমাপনী (ব্যাকালোরিয়া) পরীক্ষার দ্বিতীয় দিনে শহরের লাইসেই বারথেলেমি বোগান্ডা স্কুলে প্রায় ছয় হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছিল। এ সময় স্কুল ভবনের নিচতলায় অবস্থিত একটি বিদ্যুৎ ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। স্থানীয় রেডিও এনডেকে লুকার বরাতে জানা যায়, ‘বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে অনেকেই আহত ও নিহত হন।’

দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ফোস্টিন-আর্কাঞ্জ টোয়াদেরা জাতীয় শোক ঘোষণা করেছেন। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক জানিয়ে তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শিক্ষামন্ত্রী অরেলিয়াঁ-সিমপ্লিস কংবেলেত-জিমগাস এক বিবৃতিতে বলেন, ‘এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আমরা নিহতদের পরিবারকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ তিনি জানান, পরবর্তী সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিবিসিকে এক নারী শিক্ষার্থী জানান, ‘আমি বুঝতেই পারিনি কী ঘটল। পরীক্ষা দিচ্ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে মাথা ঝিমঝিম করে ওঠে, তারপর থেকে পেলভিকে তীব্র ব্যথা অনুভব করছি।’

রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে (আরএফআই) এক আহত শিক্ষার্থী বলেন, ‘বিস্ফোরণের সময় ইতিহাস ও ভূগোল পরীক্ষা চলছিল। আমরা জীবন বাঁচাতে দৌড়াতে গিয়ে যেন মৃত্যু দেখে ফেলেছি। কারণ সবাই একসঙ্গে বেরোতে চাইছিল, কিন্তু দরজাটা ছিল খুবই ছোট।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com