1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ হাসপাতালে অভিযান, ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জুন, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মসহ লাইসেন্স জটিলতার অভিযোগে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া চিকিৎসক পরিচয়ে সেবা দেওয়া একজন থেরাপিস্টকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন।

এদিন জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সমন্বয়ে জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। অভিযান চলাকালে শহরের মৌলভীপাড়াস্থ পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টারে অভিযান চালানো হয়। নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার সময় হাতেনাতে প্রতিষ্ঠানের মালিক ও থেরাপিস্ট স্বপন চন্দ্র সাহাকে গ্রেপ্তার করা হয়। প্রতারণার অভিযোগে পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টারকে সিলগালাসহ প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাঁধা প্রদান করায় স্বপন চন্দ্র সাহাকে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অনুমোদনের কাগজপত্র না থাকাসহ নোংরা পরিবেশের চিকিৎসার কার্যক্রম পরিচালনার দায়ে জেলা শহরের হাসপাতাল রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে আগামী দুই মাসের মধ্যে আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় শহরের পুরাতন জেল রোডের আল খলিল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং অনুমোদনের কাগজপত্র না থাকায় গ্লোবাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, চিকিৎসা কর্মকর্তা মো. রায়হান তালুকদার ও মো. ঈসমাইল ভূঁইয়া, স্বাস্থ্য স্যানিটারি অফিসার ও ভারপ্রাপ্ত জেলা তত্ত্বাবধায়ক মো. শফিউর রহমান প্রমুখ।

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, জেলা শহরে অনেক অবৈধ ক্লিনিক ও চিকিৎসক সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। প্রয়োজনীয় কাগপত্র না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও নোংরা পরিবেশে চিকিৎসাসেবার কার্যক্রম চালানোর অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। একজন ভুয়া চিকিৎসককে তিন দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com