1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দেশের আরও এক অঞ্চলের কাঁঠাল পেল জিআই স্বীকৃতি

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : জাতীয় ফল কাঁঠালের রাজধানী খ্যাত ও সুস্বাদু কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর। এবার গাজীপুরের সেই কাঁঠালই পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় গাজীপুরে কাঁঠাল উৎপাদন সবচেয়ে বেশি। তাছাড়া স্বাদেও ভিন্ন এই কাঁঠাল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে গাজীপুর জেলায় মোট ৯ হাজার ১০৩ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। তারমধ্যে শ্রীপুরেই সবচেয়ে বেশি ৩ হাজার ৫৫২ হেক্টর জমিতে কাঁঠাল উৎপাদন হয়। জেলায় উৎপাদিত কাঁঠালের পরিমাণ আড়াই লাখ মেট্রিক টন। এ অঞ্চলে খাজা, গালা ও দুরসা জাতের কাঁঠাল চাষ হয়। উঁচু জমি, বন্যামুক্ত পরিবেশ, ও অনুকূল আবহাওয়ার কারণেই এখানকার কাঁঠাল হয় বড়, মিষ্টি আর ঘ্রাণে ভরপুর।

স্থানীয়রা বলছেন, শুধু দেশেই নয়, গাজীপুর জেলার এই কাঁঠাল পাড়ি দিচ্ছে দেশের সীমানা পেরিয়েও। স্থানীয়রা মনে করেন উপযুক্ত নীতিমালা, অবকাঠামো উন্নয়ন, হিমাগার স্থাপন ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গাজীপুরের কাঁঠাল হতে পারে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ইতোমধ্যেই অনেক স্থানীয়ভাবে কাঁঠাল দিয়ে চিপস, চপ, বার্গারসহ বিভিন্ন আইটেম তৈরি করে বিক্রি হচ্ছে।

গাজীপুরে জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান জানান, গাজীপুরের কাঁঠালের স্বাদ, গন্ধ ও গুণগত মানে রয়েছে অনন্য বৈশিষ্ট্য। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)-এর সার্বিক সহযোগিতায় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে জমা দেওয়া হয় জিআই স্বীকৃতির আবেদন। গত বছরের ৬ মার্চ ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩-এর ধারা ১২ অনুসারে, গাজীপুরের কাঁঠালকে জিআই জার্নাল-৪৬-এ অন্তর্ভুক্ত করা হয় এবং ৮ মার্চ এটি ডিপিডিটির ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে করে কাঁঠাল বাংলাদেশের ৪৭তম নিবন্ধিত জিআই পণ্যে পরিণত হয়।

তিনি আরও জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলে একটি আলোচনা সভা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলার কাঁঠাল জিআই স্বীকৃতি পায়।

কাঁঠালের জিআই স্বীকৃতি শুধু একটি সম্মান নয়, এটি একটি সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন এই কর্মকর্তা।

উল্লেখ্য গাজীপুরের কাঁঠাল, সুন্দরবনের মধু, কুমিল্লার খাদি, মধুপুরের আনারস, বরিশালের আমড়া, নরসিংদীর লটকন, সিরাজগঞ্জের গামছা-লুঙ্গীসহ ২৪টি নতুন পণ্য গ্লোবাল ইন্ডিকেটর বা জিআই স্বীকৃতি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com