1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কথা জানালেন উপদেষ্টা

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত হলেও স্থলবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ তুলেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সীমিতসংখ্যক নিরাপত্তাকর্মী থাকার পাশাপাশি তাদের একটি অংশ চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এসময় তিনি বলেন, অতীতে আমাদের ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাব ছিল। এর কারণে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে। এ সময় জাতীয় স্বার্থ রক্ষায় বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত করতে বন্দরে নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করার আশা প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com