1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ভারতের তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের কাছে একটি এলাকার এক রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর এনডিটিভি।

সোমবার (৩০ জুন) ভারতের তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামের শিল্প এলাকায় ‘সিগাচি কেমিক্যালস’ নামক একটি রাসায়নিক কারখানায় এ ঘটনা ঘটে।

বিস্ফোরণের ফলে কারখানায় ভয়াবহ আগুন ধরে যায় এবং তিনতলা ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানায় বিস্ফোরণের সময় মোট ৬৬ জন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলে ৮ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিহতদের মধ্যে অভিষেক কুমার (বিহার) ও নগর্জিৎ তিওয়ারি (ওড়িশা) নামের দু’জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই ভেন্টিলেশনে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ধাক্কায় শ্রমিকরা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। আগুন ছড়িয়ে পড়ে পাশের ভবনেও। আতঙ্কে আশপাশের কারখানার শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসেন। উদ্ধার কাজে অংশ নিতে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, হায়দরাবাদ দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাতে ভূমিকূপকারী যন্ত্র ব্যবহার করেন এবং ধ্বংসস্তুপের নিচ থেকে ৪টি মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার এয়ার ড্রায়ার সিস্টেমে সমস্যা থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে। এটি কোনো রিঅ্যাক্টর বিস্ফোরণ ছিল না বলে শ্রমমন্ত্রী জি বিবেক জানান। তিনি আরও বলেন, ফ্যাক্টরির ম্যানেজারও নিহতদের মধ্যে রয়েছেন এবং কারখানার শ্রমিক সংক্রান্ত সমস্ত রেকর্ড আগুনে পুড়ে গেছে।

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী ডামোদর রাজা নারসিমহা ও শ্রমমন্ত্রী জি বিবেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্যপাল জিষ্ণু দেববর্মা দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি দুর্ঘটনায় হতবাক প্রতিক্রিয়া জানিয়ে উদ্ধার কাজে সবরকম সহযোগিতা ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com