1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

আল্লামা শফী হাটহাজারী মাদ্রাসার আমৃত্যু মহাপরিচালক

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জুন, ২০২০

চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী মাদ্রাসার আমৃত্যু মহাপরিচালক থাকবেন।

তবে তার নতুন সহকারী পরিচালক নিযুক্ত হয়েছেন মাওলানা শেখ আহাম্মদ। একই সাথে সহকারী পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে।

বুধবার (১৭ জুন) মাদ্রাসার মজলিশে শূরার বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে এই বৈঠক শেষ হয় বিকেল সাড়ে ৩টায়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিকেল পৌনে ৫টায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, মাদ্রাসার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে আল্লামা শাহ আহমদ শফীকে আমৃত্যু মাদ্রাসার মহাপরিচালক রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে মজলিশে শূরা।

এতদিন আল্লামা শফীর সহকারী পরিচালক ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী। এই পদ থেকে বাবু নগরীকে অব্যাহতি দিয়ে মাওলানা শেখ আহাম্মদকে বাবু নগরীর স্থলাভিষিক্ত করা হয়েছে। এখন থেকে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা শেখ আহাম্মদ।

উল্লেখ্য, ১০৩ বছর বয়সী আল্লামা শফী বর্তমানে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com