1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

এনসিপির গাড়িবহরে হামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ঠাকুরগাঁও : জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মসূচি শেষে পীরগঞ্জে যাওয়ার পথে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি মসজিদে নামাজ শেষে পীরগঞ্জের উদ্দেশে রওনা হয় এনসিপির গাড়িবহর। কিছুক্ষণ পরই টাঙ্গন ব্রিজ অতিক্রম করার সময় একটি আন্তঃজেলা বাস চাপা দেয় এনসিপির গাড়িবহরে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলে এনসিপির নেতাকর্মীরা গাড়ি থামিয়ে ঘটনার কৈফিয়ত চাইতে গেলেই তাদের ওপরে হামলা করে ৫ থেকে ৬ অচেনা মানুষ। এতে গাড়িচালকসহ এক এনসিপি কর্মী আহত হন।

এনসিপি দাবি করছে, এই হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। প্রথমে বাস চাপা দিয়ে দলের উচ্চপদস্থ নেতাদের হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। তবে তারা সঠিক গাড়ি চিহ্নিত করতে পারেনি। পরে গাড়িতে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা করে।

ঠাকুরগাঁও এনসিপির মুখ্যপাত্র অপু বলেন, হামলাকারীরা মূলত নাহিদ বা সারজিসদের টার্গেট করেছিল বলে ধারণা করা যায়। প্রথমে যেহেতু বাস চাপা দেওয়া হয়েছে, ধারণা করা যায়- উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা। এর সঠিক তদন্ত দাবি করছি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার হোসেন বলেন, বিষয়টি জানামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। এনসিপি অভিযোগ করছে এটি হামলার ঘটনা। প্রাথমিকভাবে একজন হামলাকারীর ভিডিও তারা দেখিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : কালবেলা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com