1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পুঁতে রাখা বোমা বিস্ফো’রণ, ৫ ইসরা’য়েলি সেনা নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বো’মা বিস্ফো’রণে ৫ ইস’রায়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরা’য়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার (৭ জুলাই) রাতে উত্তর গাজার বেইত হানুনে রাস্তার ধারে বো’মা হাম’লায় ৫ ইসরা’য়েলি সৈন্য নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহত দুই সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে। বাকিদের নাম পরে জানানো হবে।

দুজন সেনা হলেন—স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০) দুজনই জেরুজালেমের বাসিন্দা।

তারা দুজনই কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পরে বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করছিলেন, কোনো গাড়িতে ছিলেন না।

হতাহতদের উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। ১৪ জন আহতের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সামরিক বাহিনী জানিয়েছে, সৈন্যদের অভিযানের আগে এলাকাটিতে বিমান হামলা চালানো হয়। কিন্তু তারপরও পাল্টা হামলার শিকার হতে হলো।

নেতজাহ ইয়েহুদা সৈন্যরা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণে অংশ নিচ্ছে তারা। এ অভিযানের লক্ষ্য হলো, এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com