1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

পাঞ্জাবে দুই বাসের ৯ যাত্রীকে জোরপূর্বক নামিয়ে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে ঘটেছে এই ঘটনা। বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের বের করে আনে। এরপর এক এক করে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম বলেছেন, যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। তিনি জানান, নিহতদের লাশ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।

শাহিদ রিন্দ বলেছেন, সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামায়, তাদের পরিচয় নিশ্চিত করে এবং নির্মমভাবে নয়জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।

সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে পুরো ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়ে ব্লক করার পর নয়জনকে তারা হত্যা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com