1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আরও আহত হয়েছেন ৩০ জন। শুক্রবার (২৫ জুলাই) পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর বার্তাসংস্থা এএফপি’র। কেন্দ্রীয় শহর টারমার স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসটি রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরে যাচ্ছিল। তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রমের পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবা দলের সদস্যরা। অতিরিক্ত গতি ও সড়কের বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটছে।

পুলিশ জানিয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com